বিডিআরের চার সদস্যের মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানা হত্যা মামলায় সাজা ভোগের পর মুক্তি পেয়েছেন সাবেক বিডিআরের (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি) চার সদস্য। গতকাল সোমবার সকালে গাজীপুরের কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার-১ থেকে তাঁরা মুক্তি পান।
মুক্তিপ্রাপ্তরা হলেন বিডিআরের নায়েক সহকারী কুমিল্লার আবুল কালাম, হাবিলদার সহকারী গাইবান্ধার মো. সফিকুল ইসলাম ও মো. ওসমান গণি এবং লক্ষ্মীপুরের আবুল হোসেন। কারা তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর কবির জানান, আদালত ওই চার আসামিকে তিন বছর ছয় মাসের সাজা দেন। আট মাসের রেয়াত পাওয়ায় তাঁরা গতকাল দুপুরে মুক্তি পান।