বিডিআরের সীমান্ত চৌকিতে গাড়ি দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সীমান্ত চৌকিগুলোতে গাড়ি ও মোটরসাইকেল দেওয়া হবে। এর মাধ্যমে বিডিআরের সদস্যরা মাদকদ্রব্য ও চোরাচালান ঠেকাতে পারবেন। একই সঙ্গে সরকার বিডিআরকে আরও শক্তিশালী এবং আধুনিকায়ন করার উদ্যোগ নিয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কুমিল্লার কোটবাড়ীতে ৩৩ রাইফেল ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে মাদকদ্রব্য ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধিকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে ৫৭ কোটি ৫১ লাখ ৪২ হাজার ৯৫০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়। গত তিন মাসে ওই সব মাদকদ্রব্য কুমিল্লার ১২৫ কিলোমিটার সীমান্ত এলাকা থেকে বিডিআর জব্দ করে।