বিডিএইচটিএ নির্বাচনে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ডিপ্লোমা হেল্থ টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিডিএইচটিএ) কেন্দ্রীয় সংসদের নির্বাচনে স্বামেপ মনোনীত আলমাছ-আশীষ-মহব্বত পরিষদ পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে। গত শুক্রবার ঢাকাসহ দেশের ১৪টি কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে আলমাছ আলী খান, মহাসচিব পদে আশীষ কুমার হালদার ও সাংগঠনিক সম্পাদক পদে মহব্বত হোসেন খান নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্যরা হলেন: সিনিয়র সহসভাপতি মোশারফ হোসেন খান, সহসভাপতি মজিবুর রহমান, আব্দুর রশিদ, মকবুল হোসেন, হাশেম আলী, দিলীপ কুমার দাস, সুভাষ চন্দ্র দত্ত, মনুয়ার হোসেন, নজরুল ইসলাম, যুগ্ম মহাসচিব আকতার হোসেন, মনিরুজ্জামান, মাহাবুব হাসান। বিজ্ঞপ্তি।