বিডিপির পণ্যের প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্য ও ছবি: আইএসপিআর
তথ্য ও ছবি: আইএসপিআর

সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট (বিডিপি) লিমিটেডের উৎপাদিত পণ্যের ওপর এক প্রদর্শনী গত বৃহস্পতিবার ঢাকার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছবিতে প্রদর্শনী ঘুরে দেখছেন লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার হোসেন (বাঁ থেকে দ্বিতীয়) ও অন্য কর্মকর্তারা।