বিডিবিএল ভবনের আগুন নিয়ন্ত্রণে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানী মতিঝিলের বিডিবিএল ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ সোমবার সকাল সোয়া ছয়টার পরে ভবনটিতে আগুন লাগে। আধঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা মিজানুর রহমান জানান, তাঁদের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।