বিডিবিএলের ডিজিএমকে দুদকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনৈতিক আর্থিক সুবিধা নেওয়ার বিনিময়ে অদক্ষ লোক নিয়োগ ও বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এ কে এম শফিকুল ইসলামকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার সংস্থাটির সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম বিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালকের কাছে শফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য তলবি নোটিশটি পাঠিয়েছেন। নোটিশে ১২ মার্চ সকাল সাড়ে নয়টায় তাঁকে দুদকে হাজির থাকতে বলা হয়েছে।
বিডিবিএলের মহাব্যবস্থাপক আরফিনা বেগম, ব্যাংকটির আরও দুই উপমহাব্যবস্থাপক এ কে এম শফিকুল ইসলাম ও সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এ ছাড়া ক্ষমতার অপব্যবহার করে ব্যাংকের অর্থ আত্মসাতের মাধ্যমে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে।
এ বছরের জানুয়ারি মাসে এসব অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। ইতিমধ্যে আরফিনা বেগমকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।