বিডুটেকের অনলাইন পরীক্ষা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ব্যবসায় শিক্ষায় অধ্যয়নরত এবং এফএলবিতে নিবন্ধনকৃত শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতার প্রথম ধাপের অনলাইন পরীক্ষা শুরু হয়েছে। ‘ফিউচার লিডার অব বাংলাদেশ’ শিরোনামে এ প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার আয়োজন করেছে বিডুটেক সলিউশন্স লিমিটেড। আজ সোমবার রাত ১২টা এক মিনিট থেকে কাল মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নাম নিবন্ধন করা প্রতিযোগীরা www.pipilika.com—এই ঠিকানায় গিয়ে নির্দেশনা অনুযায়ী পরীক্ষায় অংশ নিতে পারবেন। পরীক্ষার ফলাফল দেওয়া হবে ২৯ জুন। প্রতিযোগিতার স্ট্র্যাটেজিক পার্টনার প্রথম আলো জবস ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়। স্পন্সর মুঠোফোন প্রতিষ্ঠান রবি। বিজ্ঞপ্তি।