বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ২৮টি প্রাথমিক বিদ্যালয়ে দরিদ্র ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার উপকরণ ও খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সকালে উপজেলার সীমান্তবাজার এলাকার ডিটি কিন্ডারগার্টেন স্কুলে এই বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল হামিদ, ইউপি সদস্য তাজউদ্দীন, সংস্থার নির্বাহী পরিচালক লিয়াকত আলী প্রমুখ। বেসরকারি সংস্থা অপারেশন জেনারেশন বাংলাদেশের সহযোগিতায় স্থানীয় মানব উন্নয়ন সংস্থা এই কর্মসূচির আয়োজন করে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ