বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দে গতকাল বুধবার কৃষকদের মধ্যে পাওয়ার টিলার ও পাওয়ার থ্রেশার বিতরণ করা হয়। উন্নয়ন সহায়তা প্রদান কার্যক্রমের আওতায় এসব যন্ত্র বিতরণ করা হয়। উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ মণ্ডল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুব রাব্বানী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুজ্জামান মিয়া প্রমুখ। উপজেলার চারটি ইউনিয়নের মোট ২০ জন কৃষকের মধ্যে যন্ত্রগুলো বিতরণ করা হয়।