বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের মণিপুরে গতকাল প্রায় ১৫০ জন মানুষের মধ্যে সেমাই, চিনি ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুরে ব্র্যাক জিকিউএএল কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত সদস্যদের নিয়ে গঠিত মণিপুর এলাকার সিটপাড়া জেন্ডার ক্লাবের সদস্যরা এ খাবার বিতরণ করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইজাদুর রহমান। জেন্ডার ক্লাবের মোজাক্কর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মুন্সি, আসমা বেগম প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা সমাজ থেকে লৈঙ্গিক বৈষম্য দূর করার ওপর গুরুত্বারোপ করেন।