বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুরে দুস্থ শিক্ষার্থীদের মধ্যে ৫০০টি স্লিপিং কিডস বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে রোটারি ক্লাব অব ঢাকার সহযোগিতায় রোটারি ক্লাব অব সৈয়দপুর ওই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের রেলওয়ে পুলিশ ক্লাব চত্বরে আনুষ্ঠানিকভাবে ওই স্লিপিং কিডস বিতরণ করা হয়। মাইকেল ফস্টারের নেতৃত্বে সাতজন কানাডীয় স্বেচ্ছাসেবীর উদ্যোগে ১০০ দুস্থ শিক্ষার্থীদের হাতে সেগুলো তুলে দেওয়া হয়। স্লিপিং কিডসে রয়েছে ফ্লোর ম্যাট, স্কুলব্যাগ, বালিশ, কম্বল, মশারি, স্যান্ডেল ও চাদর।