বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় হিজড়া সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের লক্ষ্যে শিক্ষা উপকরণ বিতরণ ও পাঠদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলা সদরের একটি বাড়িতে আনুষ্ঠানিকভাবে শিক্ষা উপকরণ ও পাঠ্যপুস্তক বিতরণ করেন ইউএনও শাহেদ পারভেজ। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সখিনা বিবি, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এনায়েতুর রশিদ, ব্যবসায়ী দ্বিজেন্দ্রনাথ বসাক, মোবারক আলী, আবদুর রাজ্জাক, জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। ইউএনও বলেন, সামাজিক উন্নয়নে সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা দরকার। এ জন্য স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় হিজড়াদের শিক্ষাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।