বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর ধামইরহাটে আদিবাসী সাংস্কৃতিক দলের মধ্যে সাজসজ্জার উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় ইউএনওর সভাকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থার মাধ্যমে এসব উপকরণ বিতরণ করা হয়। উপজেলার জাহানপুর, উমার ও ধামইরহাট ইউনিয়নের ১২টি আদিবাসী সাংস্কৃতিক দলের মধ্যে সাজসজ্জার উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও হোসেন আহমেদ। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঈন উদ্দিন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা কমান্ডার আব্দুর রউফ, বিএসডিওর সাংস্কৃতিক প্রচারাভিযান কর্মসূচির সমন্বয়কারী আতাউর রহমান, মিডিয়া অ্যান্ড ক্যাম্পেইন কর্মকর্তা শাহনাজ বেগম প্রমুখ।