বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর রানীনগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উফশী ও নেরিকা আউশ ধানের আবাদ বাড়াতে প্রণোদনা হিসেবে বিনা মূল্যে বীজ, রাসায়নিক সার ও নগদ অর্থ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে এই বিতরণ অনুষ্ঠান হয়। ইউএনও সোনিয়া বিনতে তাবিবের সভাপতিত্বে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল-ফারুক, রানীনগর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহিল জামান, ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ প্রমুখ।