বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ওঁরাও ফাউন্ডেশনের উদ্যোগে সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার ১৫০টি দুস্থ আদিবাসী পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের রাজাপুর গ্রামে ওঁরাও ফাউন্ডেশনের কার্যালয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে পাঁচ কেজি করে চাল, এক কেজি চিনি ও দুটি নারকেল দেওয়া হয়েছে।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি