বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়ায় বার্ষিক উন্নয়ন তহবিল (এডিবি) প্রকল্পের আওতাধীন প্রতিবন্ধীদের ট্রাইসাইকেল, শিক্ষাপ্রতিষ্ঠানে বৈদ্যুতিক ফ্যান, ফুটবল, জনগুরুত্বপূর্ণ স্থানে নলকূপ, রিং পাইপ ও রিং স্লাব, প্রশিক্ষণপ্রাপ্ত দরিদ্র নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে গতকাল বৃহস্পতিবার দুপুরে এসব বিতরণ করা হয়। উপজেলা অডিটোরিয়ামে এ উপলক্ষে ইউএনও শাহেদ পারভেজের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন বগুড়ার জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সখিনা বেগম, ওসি নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান খান প্রমুখ।