প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার পেন্নাই ও আঙ্গাউড়া গ্রামের ৯০টি দরিদ্র ও অসহায় পরিবারের সদস্যদের মধ্যে ২০ জনকে সেলাই মেশিন ও ৭০ জনকে নগদ পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে। উপজেলার পেন্নাই গ্রামের দুবাইপ্রবাসী মো. জাকির হোসেনের সহায়তায় গতকাল বৃহস্পতিবার সকালে পেন্নাই হাজী বাড়ী মসজিদ মাঠে এসব সেলাইযন্ত্র ও নগদ টাকা বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া, সমাজসেবক অধ্যাপক আবদুর রউফ, তফাজ্জল হোসেন, মাওলানা আবু বকর সিদ্দিক প্রমুখ।