বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউপি চত্বরে অসহায়, দুস্থ ও মেধাবী নারী শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে নতুন বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. বেলায়েত হোসেন গত সোমবার বিকেলে শিক্ষার্থীদের মাঝে এসব বাইসাইকেল বিতরণ করেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, ভাইস চেয়ারম্যান রাজিয়া সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মণ্ডল, ভজনপুর ইউপির চেয়ারম্যান মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন। ভজনপুর ইউপির নিজস্ব অর্থায়নে ইউনিয়নের চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৪ জন শিক্ষার্থীকে ওই বাইসাইকেল দেওয়া হয়।