প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত রাজশাহীর বাগমারার প্রাক্-প্রাথমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের মধ্যে কোরআন শরিফ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার ভবানীগঞ্জ রিসোর্স সেন্টারের উদ্যোগে উপজেলা দপ্তরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফাউন্ডেশনের কর্মকর্তা মাহাবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আবদুল মালেক মণ্ডল। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মতিউর রহমান, ভবানীগঞ্জ পৌরসভার কাউন্সিলর হাসেন আলী, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন।