বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ি থেকে দুপুরের খাবার সঙ্গে এনে বিদ্যালয়ে সংরক্ষণ করে রাখতে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে টিফিন ক্যারিয়ার বিতরণ করা হয়েছে। লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্টের (এলজিএসপি) আওতায় গতকাল বুধবার মা সমাবেশে এ টিফিন ক্যারিয়ার দেওয়া হয়। বিদ্যালয় চত্বরে মা সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস। এ ছাড়া ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা মোফাজ্জল হোসেন, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাদেকুল প্রমুখ বক্তব্য দেন।