বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন মাসের প্রশিক্ষণপ্রাপ্ত সম্প্রতি বিলুপ্ত ভিতর কুঠি বাঁশ পচাই ছিটমহলের ৩৪ নারীর মাঝে গতকাল শনিবার দুপুরে বিনা মূল্যে ৩৪টি সেলাই মেশিন ও সনদ বিতরণ করা হয়। ছিটমহলটি লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নে অবস্থিত। ভিতর কুঠি বাঁশ পচাই গ্রামে লালমনিরহাট জেলা পরিষদ আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক মো. মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলোয়ারা বেগম, পুলিশ নারীকল্যাণ সংস্থা লালমনিরহাটের সভাপতি শাম্মী আখতার ও বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ফেরদৌসী বেগম। সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী।