বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গতকাল ৫৩০ জন কৃষকের মাঝে বিনা মূল্যে ভুট্টা, সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার কৃষকদের জনপ্রতি দুই কেজি ভুট্টা ও এক কেজি সরিষার বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ এমওপি সার বিতরণ করা হয়েছে। এ সময় কৃষি কার্যালয়ের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আরও উপস্থিত ছিলেন শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) মো. আশরাফ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফ ইকবাল, রাজনগর ইউপি চেয়ারম্যান ফারুক আহম্মেদ প্রমুখ।