বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের ফরিদগঞ্জে ৪৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার ও প্রজেক্টর বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ভবনে এসব বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৪ আসনের সাংসদ মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাহেদ সরকার, ইউএনও মো. জয়নাল আবেদীন প্রমুখ।