বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দুস্থ নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন দেওয়া হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় নিমগাছি বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে এ উপলক্ষে অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতার। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান সভাপতিত্ব করেন। এতে মাসব্যাপী প্রশিক্ষণে অংশ নেওয়া ২৫ জন নারীর হাতে সেলাই মেশিনসহ প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে বক্তব্য দেন সোনাখাড়ার ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল, অগ্রণী ব্যাংকের নিমগাছি শাখার ব্যবস্থাপক খোশলেহাজ উদ্দিন, প্রশিক্ষক ও ২০১৫ সালের জয়িতা মদিনা খাতুন, প্রশিক্ষণার্থী আল্পনা খাতুন প্রমুখ।