প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের কাজীপুরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। চালিতাডাঙ্গা উচ্চবিদ্যালয় মাঠে স্থানীয় শিক্ষার্থীদের সংগঠন ‘দি ফ্রেন্ড অ্যাসোসিয়েশনের’ উদ্যোগে গত বৃহস্পতিবার আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাবেক সাংসদ তানভীর শাকিল। অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আ. রাজ্জাকের সভাপতিত্বে বক্তব্য দেন সামস-উল আলম, এ কে এম সোলায়মান হোসেন প্রমুখ।
সিরাজগঞ্জ প্রতিনিধি