বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় প্রতিবন্ধীদের মধ্যে গতকাল রোববার দুপুরে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাংসদ গাজী ইসহাক হোসেন তালুকদার। উপজেলা সমাজসেবা দপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউএনও ফিরোজ শাহ্, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম, নারী ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন প্রমুখ। আটজন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি