বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বোরো মৌসুমে চাষাবাদের জন্য রাজশাহীর বাগমারার পল্লী উন্নয়ন দপ্তরের (বিআরডিবি) উদ্যোগে সমিতির সদস্যদের মধ্যে কৃষিঋণ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে সমিতির দপ্তরে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আমাতুল হাকিম প্রধান অতিথি থেকে ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন দপ্তরের কর্মকর্তা গোলাম হোসেন, সালাউদ্দিন, ফরহাদ হোসেন প্রমুখ।