বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৯০ জন দুস্থ ব্যক্তির মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সাংসদ গাজী ম ম আমজাদ হোসেন। উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান আয়নুল হক, ইউএনও ইকবাল আখতার, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম, রায়গঞ্জ পৌরসভার মেয়র আবদুল্লাহ আল পাঠান, সহকারী কমিশনার (ভূমি) সোহেল মারুফ, পিআইও কামরুল আহসান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান খান প্রমুখ। উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৯০ জন দুস্থ ব্যক্তিকে ৯০ বান্ডিল ঢেউটিন এবং প্রত্যেককে ৩ হাজার টাকা দেওয়া হয়।