প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয় মাঠে গতকাল শুক্রবার বিকেলে ৩৩ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃত্তির টাকা প্রদান করা হয়েছে। মেধার বিকাশ সমাজকল্যাণ-সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে পড়ুয়া এসব শিক্ষার্থীর প্রত্যেককে দুই হাজার টাকা, বই, ডায়েরি ও কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার, সংগঠনের সভাপতি মো. আবুল বাশার, সাধারণ সম্পাদক কামাল পারভেজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি