বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় গতকাল মঙ্গলবার দরিদ্রদের মধ্যে রিকশা, সেলাই মেশিন ও কম্বল বিতরণ করা হয়েছে। সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইন্টারনেট কমিউনিকেশন ট্রেনিং (আইসিটি) ও প্রাথমিক শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ (শারীরিক) প্রোগ্রাম উদ্বোধন শেষে সাবেক হুইপ ও স্থানীয় সাংসদ সাগুফতা ইয়াসমিন এসব বিতরণ করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী আবদুল ওয়াহিদের সভাপতিত্বে উপজেলা পরিষদের বরাদ্দ থেকে ২০টি রিকশা, ২০টি সেলাই মেশিন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে ৫০টি কম্বল দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হালদার, সাধারণ সম্পাদক হাফিজ আল আসাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আহমেদ খান প্রমুখ।