বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে ভর্তুকিমূল্যে কৃষকদের মাঝে পাওয়ার টিলার বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ বিভাগ। গতকাল সোমবার দুপুরে ফেনী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু নঈম মো. সাইফুদ্দিনের উপস্থিতিতে এক অনুষ্ঠানে পাঁচটি পাওয়ার টিলার বিতরণ করা হয়। তিনি জানান, প্রতিটি পাওয়ার টিলারের বাজারমূল্য ১ লাখ ২৫ হাজার টাকা হলেও কৃষকদের ৯০ হাজার টাকায় তা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা পি কে এম এনামুল করিম, ভাইস চেয়ারম্যান ফোরকান চৌধুরী।