বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় গতকাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অর্থায়নে কৃষকদের মধ্যে বীজ, সার ও টাকা বিতরণ করা হয়। ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের আউশ চাষের প্রণোদনার আওতায় এ কর্মসূচি হাতে নেওয়া হয়। সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আবদুল কুদ্দুস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে ওই প্রণোদনা তুলে দেন। উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান একরামুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, বনপাড়া পৌর মেয়র জাকির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ৮০ জন কৃষককে পাঁচ কেজি আউশ বীজ, ২০ কেজি ইউরিয়া সার, ১০ কেজি টিএসপি, ১০ কেজি এমওপি এবং ব্যাংক হিসাবের মাধ্যমে ৪০০ টাকা করে দেওয়া হয়।