বিতরণ অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের কেশবপুরে জলাবদ্ধতায় গৃহহারা পরিবারের মধ্যে উপজেলা প্রশাসন ত্রাণ বিতরণ করেছে। গতকাল সোমবার দুপুরে টিন ও নগদ টাকা বিতরণ করা হয়। যশোরে জেলা প্রশাসক হুমায়ুন কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন। উপজেলা পরিষদের হল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও শরীফ রায়হান কবির। আরও উপস্থিত ছিলেন কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম। সাহায্যের জন্য গৃহহারা ৬০০ পরিবার আবেদন করেছেন। তাঁদের মধ্যে ১২৫টি পরিবারকে টিন দেওয়া গেছে। এ ছাড়া নগদ ৭ লাখ ৬৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এরপর বরাদ্দ পেলে অন্যদের দেওয়া হবে।