বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে টিআইবির গঠিত সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে স্কুলপর্যায়ে ছয় দিনব্যাপী দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। পৌর শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মিলনায়তনে গতকাল রোববার উদ্বোধনী দিনে ‘দুর্নীতি প্রতিরোধে সুশিক্ষাই একমাত্র উপায়’—এ বিষয়ের পক্ষে-বিপক্ষে বিতর্কে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। বেলা ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুল হক মোল্লা, জেলা সনাকের সভাপতি নুরুর রব চৌধুরী প্রমুখ। মোহাম্মদ শফিউল্লাহ জানান, এ প্রতিযোগিতায় ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবে।