বিতর্ক উৎস শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে ‘ভালো-মন্দ যাহাই হোক সত্যেরে লও সহজে’ প্রতিপাদ্য সামনে রেখে গতকাল রোববার শেষ হয়েছে দুই দিনব্যাপী আরডিএ চতুর্থ বিতর্ক উৎসব। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে রাজবাড়ী ডিবেট অ্যাসোসিয়েশন (আরডিএ) এই উৎসবের আয়োজন করে। এতে পাঁচটি উপজেলার ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় আড়াই শ বিতার্কিক অংশ নেয়। উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম মতিউর রহমান। এ ছাড়া সংগঠনের সভাপতি মেজবাহ উল করিমের সভাপতিত্বে সমাপনী আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক কেরামত আলী, খান জহুরুল হক, খন্দকার আবদুল মতিন, ফারুক উদ্দিন। গত শনিবার উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ কামরুন্নাহার চৌধুরী লাভলী।