প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের সপ্তাহব্যাপী বিতর্ক উৎসব-২০১৪ গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। বাগেরহাট সদর উপজেলা পরিষদ ‘মেধা বিকাশে বিতর্ক’ শীর্ষক এ প্রতিযোগিতা আয়োজন করে। প্রতিযোগিতায় উপজেলার ৭০টি মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার বিতার্কিকরা অংশ নেয়। গতকাল দুপুরে বাগেরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে শহীদ নায়েক আবদুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়।