বিতর্ক উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যুক্তির আলোয় খুঁজি মানুষের মুক্তি’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আজ বুধবার শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী স্কুল ও কলেজ পর্যায়ের বিতর্ক উৎসব। উপজেলা সদর বালিকা উচ্চবিদ্যালয়ে সকাল নয়টায় এ উৎসব শুরু হবে। উপজেলা পরিষদ আয়োজিত এ উৎসবে স্কুল পর্যায়ে ১৬টি ও কলেজ পর্যায়ে ৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবে বলে জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী। রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহ্ গতকাল মঙ্গলবার বলেন, উৎসবের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মেধা বিকাশ ও চর্চার জন্য এ উৎসব কাজে লাগবে বলে তিনি আশা প্রকাশ করেন।