প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘যুক্তির আলোয় খুঁজি মানুষের মুক্তি’—এই প্রতিপাদ্য সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দুই দিনব্যাপী স্কুল ও কলেজ পর্যায়ে বিতর্ক উৎসব শুরু হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলা সদর বালিকা উচ্চবিদ্যালয়ে আয়োজিত এ উৎসব উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়নুল হক। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ শাহের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম ও শিউলি ইয়াসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বগুড়ার বৈজ্ঞানিক কর্মকর্তা তাজরীন সুরাইয়া প্রমুখ। এ উৎসবে স্কুল পর্যায়ে ১৬টি ও কলেজ পর্যায়ে আটটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।