প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে আট দিনব্যাপী স্কুল বিতর্ক উৎসব শেষ হয়েছে গতকাল শনিবার। উৎসবে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। কেন্দ্রীয় শহীদ মিনারে উৎসবের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক মোহাম্মদ শাহ আলম। বক্তব্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক রিশিন পরিমল, কারমাইকেল কলেজের অধ্যাপক রিয়াজুল ইসলাম বসুনিয়া, রংপুর শিশু নিকেতন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল চন্দ্র রায়, সাংবাদিক স্বপন চৌধুরী, বিশ্বসাহিত্য কেন্দ্র রংপুর শাখার সমন্বয়কারী সৈয়দ আরিফুল ইসলাম প্রমুখ। ১২ সেপ্টেম্বর শুরু হয় এ বিতর্ক উৎসব।