প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধর নিজেরে কর জয়’ স্লোগান নিয়ে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজবাড়ীতে পঞ্চম আরডিএ জাতীয় বিতর্ক উৎসব শুরু হয়েছে। রাজবাড়ী ডিবেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী বিতর্ক উৎসবের উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী অধ্যাপক মনসুর-উল-করিম। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ কামরুন নাহার চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মেজবাহ-উল-করিম। বিতর্ক প্রতিযোগিতায় প্রাথমিক ও মাধ্যমিক শাখায় ৩৪টি দলসহ কর্মশালায় ২২০ জন খুদে বিতার্কিক অংশ নেয়। অনুষ্ঠানে সহযোগিতা করে যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশন।