বিতর্ক উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চতুর্থবারের মতো আন্তবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০১৬ আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি ডিবেটিং ফোরাম (বিএফডিএফ)। ‘ভেসে যাক পাশবিকতা, আসুক মানবিক মুক্তির দিন’ স্লোগানে ৩ ও ৪ জুন এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের গ্যালারিতে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়। কাল শুক্রবার সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস ভবনে প্রতিযোগিতার উদ্বোধন করবেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থেকে পুরস্কার বিতরণ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। প্রতিযোগিতায় ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩২টি দল অংশ নেবে।