বিতর্ক উৎসব শুরু হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘

ফার্ম ফ্রেশ-বন্ধুসভা বিতর্ক উৎসব ২০১৩
ফার্ম ফ্রেশ-বন্ধুসভা বিতর্ক উৎসব ২০১৩

যুক্তির ঝলকে মঙ্গল আলোকে’ স্লোগানে আজ শুক্রবার শুরু হচ্ছে ফ্রার্মফ্রেশ-বন্ধুসভা বিতর্ক উৎসব ২০১৩। পুরান ঢাকার ৩২টি বিদ্যালয়ের বিতর্ক দল আজ ও আগামীকাল উৎসবে অংশ নেবে। সকালে উৎসবের উদ্বোধন করবেন কথাসাহিত্যিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মুনজুরল ইসলাম। এর আগে পুরান ঢাকার বিভিন্ন বিদ্যালয়ে প্রশিক্ষণ ও মতবিনিময়ের আয়োজন করা হয়। পুরান ঢাকার পর বিতর্ক উৎসব হবে মিরপুর, ধানমন্ডি, রামপুরা ও উত্তরা অঞ্চলে। এ আয়োজনের পৃষ্ঠপোষক ফার্মফ্রেশ, সহযোগিতায় প্রথম আলো। রাজধানীকে মোট পাঁচটি অঞ্চলে ভাগ করে আয়োজিত হচ্ছে এই উৎসব।