বিতর্ক ও কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় শুরু হয়েছে দুই দিনব্যাপী জাতীয় বিতর্ক ও কর্মশালা-২০১৭। গতকাল রোববার খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজ মিলনায়তনে বিতর্ক কর্মশালার উদ্বোধন করেন সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান। বাংলাদেশ ডিবেটিং সোসাইটি এই কর্মশালার আয়োজন করে। কলেজের অধ্যক্ষ এবং জাতীয় বিতর্ক উৎসব ও কর্মশালা ‘ক’ অঞ্চলের সভাপতি অধ্যাপক মো. তৌহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. আবুল বাশার মোল্যা, বাংলাদেশ ডিবেটিং সোসাইটির নির্বাহী সদস্য মো. আলমগীর খান ও জেসমিন আরা, পরিচালক এ এইচ এম জামাল উদ্দীন প্রমুখ। খুলনা প্রতিনিধি