বিতর্ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে গত বুধবার শুরু হয়েছে তিন দিনব্যাপী বিতর্ক কর্মশালা। নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয় মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করেন নীলফামারী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এ টি এম মোস্তফা চৌধুরী। এর আয়োজন করেছে নীলফামারী ডিবেট ফেডারেশন। এতে উচ্চবিদ্যালয়টির শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক মোখলেছার রহমান, নীলফামারী মডেল কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা প্রমুখ।