প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা শহরের ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০০ শিক্ষার্থীকে নিয়ে স্কুল বিতর্ক কর্মশালার আয়োজন করেছে ভোলা জেলা ডিবেটিং সোসাইটি। গতকাল বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত কবি মোজাম্মেল হক টাউন হলে কর্মশালা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আলতাজের রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হারুন অর রশিদের সভাপতিত্বে বক্তব্য দেন ভোলা জেলা পরিষদ প্রশাসক আবদুল মমিন, বাংলাদেশ ডিবেটিং ক্লাবের সভাপতি আল-মামুন রাসেল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম ফারুকুর রহমান প্রমুখ।