বিতর্ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে চার মাসব্যাপী বিতর্ক প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বরিশাল ডিবেটিং সোসাইটি। গতকাল শুক্রবার বিকেলে নগরের এসসিজিএম মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ কর্মশালা শুরু হয়। ‘মুক্তির মিছিলে যুক্তির স্লোগান’ শীর্ষক এ কর্মশালায় ব্রজমোহন কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল মহিলা কলেজ, সরকারি বরিশাল কলেজ, বরিশাল জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়সহ ২২টি প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছেন। গতকাল উচ্চারণ ও বাচনভঙ্গির ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ দেন বাংলাদেশ বেতার বরিশালের ঘোষক ক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন বরিশাল ডিবেটিং সোসাইটির সভাপতি এম এ মাসুদ ও ব্রজমোহন কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি বাপ্পী দত্ত।