বিতর্ক কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘যুক্তির সৌন্দর্যে বিকশিত হোক আগামীর প্রতিভা’ স্লোগান নিয়ে খুলনায় গতকাল শুক্রবার শুরু হয়েছে তিন মাসব্যাপী বিতর্ক কর্মশালা। খুলনা পাবলিক কলেজে এই কর্মশালার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জাহাঙ্গীর আলম। ‘ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ’ আয়োজিত এ কর্মশালা প্রতি শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত চলবে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ৬১ জন শিক্ষার্থী এ কর্মশালায় অংশ নিচ্ছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই স্কুলিং প্রোগ্রামের শিক্ষার্থীদের হাতেকলমে বিতর্ক শিক্ষা দেওয়া হবে।