বিতর্ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয় মিলনায়তনে গত বৃহস্পতিবার রাজবাড়ী ডিবেট অ্যাসোসিয়েশনের (আরডিএ) আয়োজনে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা শেষে ১৬টি বিতার্কিক দল গঠন করা হয়। গতকাল শুক্রবার ১৬টি দলের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাজবাড়ী ডিবেট অ্যাসোসিয়েশনের (আরডিএ) সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন বলেন, নতুন বিতার্কিক গড়ে তুলতে আরডিএ আয়োজিত বৃহস্পতিবারের কর্মশালার উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিম। অন্যদের মধ্যে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আখতার হোসেন মিয়া, বিজ্ঞান চেতনার আহ্বায়ক মহিতুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মশালার ক্লাস পরিচালনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর ডিবেট ফোরামের সাবেক সাধারণ সম্পাদক পাভেল রহমান।