প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘যুক্তির জোয়ারে বিকশিত হোক আগামীর প্রতিভা’ স্লোগানকে সামনে রেখে খুলনায় অনুষ্ঠিত হলো বিতর্ক কর্মশালা। গতকাল শনিবার খুলনা আযম খান সরকারি কমার্স কলেজ মিলনায়তনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘আযম খান কমার্স কলেজ ডিবেটিং ক্লাব-ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ-বিডি) বিতর্ক ও ক্যারিয়ারবিষয়ক কর্মশালা-২০১৭’ শীর্ষক কর্মশালাটির আয়োজন করে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ। আর সার্বিক সহযোগিতা করে আযম খান সরকারি কমার্স কলেজ। প্রধান অতিথি হিসেবে সকালে কর্মশালার উদ্বোধন করেন কমার্স কলেজের অধ্যক্ষ কালিপদ মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ ডিবেটিং ক্লাবের সভাপতি ও এনডিএফ-বিডি খুলনার পরিচালক সৈয়দ শাহ নেওয়াজ আহমেদ।