বিতর্ক ক্লাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দপুরে আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বিএইউএসটি) বিতর্ক ক্লাবের যাত্রা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ বিতর্ক ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবুল হোসেন পিএসসি। উদ্বোধনী দিনে সংসদীয় বিতর্ক পদ্ধতিতে একটি রম্য বিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে বিএইউএসটির বিতর্ক ক্লাব তার যাত্রা শুরু করে। উদ্বোধনী অনুষ্ঠানে রেজিস্ট্রার মো. মোয়াজ্জেম হোসেন, ডেপুটি রেজিস্ট্রারসহ শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি|